বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে বিএনপি নেতাসহ আটক ৪৫

চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বোয়ালখালী উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমানসহ ৪৫ জনকে আটক করেছে পুলিশ।

অভিযানে ৩৫৮ লিটার চোলাই মদ, ২০০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাতে পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল।

তিনি বলেন, রাতভর অভিযান চালিয়ে জেলার সাতকানিয়া থেকে ৩০০ লিটার, বাঁশখালী থেকে ৫০ লিটার ও রাঙ্গুনিয়া থেকে ৮ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়া বাঁশখালী থেকে ২০০ পিস ইয়াবা ও সীতাকুণ্ড থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তবে অভিযানে নিয়মিত মামলায় ৫ জন এবং সাজা পরোয়ানামূলে ৩৯ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান। বোয়ালখালী থানার ওসি মো. শামসুল ইসলাম বলেন, উপজেলার করলডাঙ্গা থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার অভিযোগ রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

  • পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
  • ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’