নেপালের নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভারতীয় অটো চালক


এক নেপালি নারীকে ধর্ষণের অভিযোগে বাবলু নামের ভারতীয় এক অটো চালককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লির গুরগাওতে একটি বারে কর্মরত ছিলেন ওই নারী। ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজে প্রকাশিত এক সংবাদে বলা হয়, ঘটনার পর ওই অটো চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ২৮ বছর বয়সী অটো চালক বাবলু আলিয়াস ওরফে টুনটুনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, বাবলু বিহারের বাসিন্দা। গত ২ বছর ধরে দিল্লিতে অটো চালাচ্ছে সে। বার থেকে বাড়ি ফেরার জন্য অটো ভাড়া করেন ওই নেপালি নারী। মেট্রো স্টেশনের কাছে অটো পার্কিং করার সময় বাবলু তাঁকে ধর্ষণ করে বলে দাবি করা হয় অভিযোগে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













