বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসের চালকের এক সহকারী যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার বিকালে রাজধানীর দারুস সালাম থানায় তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে এসআই খাদিজাতুজ সালেহা জানিয়েছেন।

দারুস সালাম থানা পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগটি তারা মামলা হিসেবে নিয়েছে।

লিখিত অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, আজ বেলা পৌনে ১টার দিকে তিনি নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের বাসে চড়ে ঢাকায় আসছিলেন। কিছুদূর আসার পর তার পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসচালকের সহকারী মামুন। এ সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। এক পর্যায়ে বাসচালকের সহকারী মামুন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে মামুন গালিগালাজ করতে থাকেন। তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। তখনো মামুন তাকে গালিগালাজ করেন।

চালক তার সহকারীকে মামুন নামে ডেকেছেন। তাই তিনি অভিযোগে বাসচালকের সহকারীর নাম মামুন লিখেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, তিনি বিষয়টি জানেন। কিন্তু এ বিষয়ে তাদের কাছে লিখিত অভিযোগ আসেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে