সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নানাভাবে প্রতারণা

কখনও রাষ্ট্রপতির ছেলে, কখনও মন্ত্রীর পিএস!

মশিউর রহমান মুন্না (৩৫)। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলীতে। পড়াশোনার দৌড় মাত্র এসএসসি পর্যন্ত। তবে ১৫ বছর ধরে তিনি নানাভাবে প্রতারণা করে আসছিলেন। কখনও পরিচয় দেন রাষ্ট্রপতির ছেলে হিসেবে, কখনও মন্ত্রীদের পিএস। কারও কাছে পরিচয় দেন আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যবসায়ীক অংশীদার হিসেবে। পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে ম্যাজেস্ট্রেটদের সঙ্গেও প্রতারণা করে আসছিলেন মশিউর। সম্প্রতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) শেখ হাফিজুর রহমানের কাছেও রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে প্রতারণা করেন মশিউর। বিষয়টি জানার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি সমকালকে জানান, গাড়িসংক্রান্ত একটি মামলার তদবির নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে ফোন করে তদবির করেন প্রতারক মশিউর। এর আগে রাজধানীর একাধিক থানার ওসিকে ফোন করে মন্ত্রীদের পিএস পরিচয়ে তদবির করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রতারণা করেই কোটি টাকার মালিক হয়েছেন মশিউর। তার দুটি দামি গাড়িও রয়েছে।

পুলিশ জানায়, এর আগে বুধবার মশিউরের দুই সহযোগী আমজাদ হোসেন মিয়া ও শহীদুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ। এই প্রতারক চক্রের আরও ৪-৫ জনকে আটকের চেষ্টা করছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত