বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২’জনের গলাকাটা লাশ উদ্ধার: সাভারে

সাভারের আমিনবাজার থেকে সানু হাওলাদার (৩৫) নামের এক বালু ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সাভারের নামাবাজার এলাকা থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকেও জবাই করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আমিনবাজারের হিজলা গ্রামের নদী থেকে ব্যবসায়ী সানু হাওলাদেরর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে আমিনবাজারের হিজলা গ্রামের এক নদীর কিনারে বালু ব্যবসায়ী সানু হাওলাদারের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খুন হওয়া ওই বালু ব্যবসায়ী ঢাকার মোহাম্মদ পুরের সুইচ গেট এলাকায় বালু ব্যবসা করতো বলে জানা গেছে। পুলিশের ধারণা ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ওই ব্যবসায়ী খুন হয়ে থাকতে পারে।

অন্যদিকে সকালে সাভারের নামাবাজার এলাকা থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ও শরীরে ধারাল অস্ত্রের আঘাত ছিল। তাকে জবাই করে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। ব্যবসায়ীর গলাকাটা ও এক নারীর মৃতদেহ উদ্ধার করার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কামরুজ্জামান মিয়া। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে