বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বডি ম্যাসেজের আড়ালে মধুচক্র

বডি ম্যাসেজের আড়ালে মধুচক্রের আসর! খদ্দের সেজে গিয়ে বাগুইআটি থানার চিনার পার্কের একটি ফ্ল্যাটে হানা দিয়ে মধুচক্রের হদিশ পেল পুলিশ। সেখান থেকে পাঁচ মহিলা, এক খদ্দের, এক দালাল এবং ফ্ল্যাটের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই তেঘরিয়া এবং বাগুইআটি এলাকায় হানা দিয়ে তিনটি মধুচক্র থেকে ১৩ জন মহিলা সহ ১৯জনকে গ্রেফতার করেছিল। এই নিয়ে মোট ১৫ দিনে শুধুমাত্র বাগুইআটি থানায় মধুচক্রে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১৮জন মহিলা সহ ২৭জন।

পুলিশ সূত্রে খবর, বাগুইআটি বাসস্টপ সংলগ্ন একটি জায়গায় ফুল বডি ম্যাসাজের বিজ্ঞাপন দেখে ফাঁদ পাতে পুলিশ। সেখানে থাকা নম্বর দেখে ফোন করেন থানার এক পুলিশকর্মী। এরপর তাকে চিনার পার্কে এসে অপেক্ষা করার কথা বলা হয়। সেই মতো বাগুইআটি থানার ওই পুলিশকর্মী সেখানে অপেক্ষা করতে শুরু করে। এরপর ওই ব্যক্তি এসে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। দেখা যায় সেখানে এক খদ্দের সহ বেশ কয়েকজন মহিলা রয়েছে। এরপরেই পরিকল্পিত ছক মেনে ওই ফ্ল্যাটে হানা দিতে হাতেনাতে আটজনকে গ্রেফতার করে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত