বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৌকা বাঁচাতে এক মঞ্চে মোরেলগঞ্জ আওয়ামী লীগ

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে দ্বিধা বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এক মঞ্চে।

আজ বুধবার বিকেল ৫টায় পৌরপার্কে অনুষ্ঠিত এক কর্মী সভায় এমনই দেখা গেছে। প্রার্থী বাছাই নিয়ে এবং প্রতীক বরাদ্দ হওয়ার পরেও এখানে গ্রুপিং চাঙ্গা ছিলো।

নৌকা প্রতীকের পক্ষে আহুত এই কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস. এম কামাল। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ, সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হক রিপন ও মিজানুর রহমান জনি।

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক।
কর্মী সভায় নৌকার জয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ আহ্বান জানান বক্তারা। বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকল নেতাকর্মীকে নির্দেশ দেন।

সম্প্রতি প্রচারে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জনিসহ অনেকে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহসভাপতি লিয়াকত আলী খান ও ইব্রাহীম হোসেন হাওলাদার আরো আগেই মাঠে নেমেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী