নারীর পা, কাটা মাথা খুঁজে পেল পুলিশ
শনিবার সকালে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি রাস্তার পাশের ময়লার স্তূপ থেকে রক্তমাখা পলিথিনের ব্যাগ থেকে অজ্ঞাত এক নারীর ছিন্ন মস্তক ও একটি পা উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার অদূরে আল-আমিন মাদ্রাসার গেটের সামনে থেকে এগুলো উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে কর্মজীবী লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ময়লার স্তূপে রক্তমাখা পলিথিনের ব্যাগ দেখে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনের ব্যাগে থাকা অজ্ঞাত নারীর (৩৫) ছিন্ন মস্তক ও একটি পা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাত নারীর ছিন্ন মস্তক ও পা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













