নারায়ণগঞ্জে গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই
নারায়াণগঞ্জ জেলার ফতুল্লায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির গাড়ির চালকসহ তিনজনকে গুলি করে প্রায় সাড়ে ২৮ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়ে গাড়ির চালক রজ্জব আলী (৪৮) নিরাপত্তা কর্মী আবুল বাশার (৪৫) ও অ্যাকাউন্ট অফিসার রমিজউদ্দিন (৪০) গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা জানান, মঙ্গলবার দুপুরে তারা কোম্পানীর একটি গাড়ি যোগে ব্যাংক থেকে ২৮ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলন করেন। এরপর মুন্সিগঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে দুইটি মোটরসাইকেল যোগে ৪/৫ জন সন্ত্রাসী গাড়িটি আটকানোর চেষ্টা করে। এসময় তারা বাঁধা দিলে রজ্জব আলীকে লক্ষ্য করে গুলি। আর অপর দুইজনকে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ফতুল্লা মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার বলে বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চেষ্টা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













