স্ত্রীকে দিয়ে জোরপূর্বক ব্যবসা, স্বামী গ্রেফতার
স্ত্রীকে জোরপূর্বক দেহ ব্যবসায় নামানোর অভিযোগে স্বামী সুফিয়ান আলম রিজনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সৈয়দপুর থেকে রিজনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রিজন নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বাবুপাড়া মহল্লার মাহবুব আলমের ছেলে।
জানা গেছে, একই কারণে রিজনের আগের দুই স্ত্রী পালিয়ে যায়। এর পর সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা গাড়াগ্রামে এক দরিদ্র পরিবারের তরুণীকে বিয়ে করে।
বিয়ের পর থেকে সৈয়দপুরে জনৈক জফুর আলীর ভাড়া বাসায় থাকতো রিজন। বিয়ের কয়েক মাস পর থেকে বন্ধু পরিচয়ে বাসায় খদ্দের এনে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা শুরু করে রিজন।
আর এ ঘটনা অন্যরা যাতে জানতে না পারে সেজন্য স্ত্রীকে সর্বদা হত্যা ও গুম করার ভয় দেখাতো রিজন। এ অবস্থায় স্ত্রী সুযোগ বুঝে স্বামীর বাসা ছেড়ে বাবার বাড়ি পালিয়ে যায়।
পরে সেখানে স্বজনদের কাছে বিষয়টি জানিয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন রিজনের স্ত্রী। ওই মামলায় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রিজনকে গ্রেফতার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













