সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ


যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আপিলের রায়ের এক বছর তিন মাস পর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সর্বোচ্চ আদালত পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন করার পথ তৈরি হয়।
নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ তাকে রাষ্ট্র বা আসামিপক্ষের। সেই হিসাবে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ তার আগেই রায় পুনর্বিবেচনার আবেদন করে।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর এ রায় প্রকাশিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













