বিয়ে করতে রাজি না হওয়ায় অ্যাসিডে ঝলসে গেল প্রেমিকের মুখ


বিয়ে করতে রাজি না হওয়ায় অ্যাসিড দিয়ে প্রেমিকের মুখ ঝলসে দিলেন প্রেমিকা। প্রেমিককে (২১) বাড়িতে ডেকে তার মুখে অ্যাসিড ছুড়ে দেয় ক্ষুব্ধ প্রেমিকা।
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় রোববার রাতে এই রোমহর্ষক ঘটনা ঘটে। সম্পর্ক নিয়ে জটিলতায় মেয়েটি এমন কাজ করে বসবে, তা বিশ্বাস করতে পারছে না স্বজনরা। পুলিশও বিস্মিত ও মর্মাহত।
মান্দাওয়ার পুলিশ স্টেশনে দাখিল করা এফআইআরে মেয়েটির নাম বলা হয়েছে আফরিন। প্রেমিক সোরাজ কুমারকে আফরিন তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করেন। খুশিমনে সোরাজ আফরিনের বাড়িতে যান। কিন্তু তার বিরুদ্ধে প্রেমিকা কী করতে চলেছেন, তা তিনি আন্দাজও করতে পারেননি।
সোরাজ কুমারের মুখের ২০ শতাংশ অ্যাসিডে পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত। তবে মুখ কিছুটা বিকৃত হয়ে যেতে পারে।
সোরাজ কুমার বলেন, আমি হিন্দু ও আফরিন মুসলিম। আমাদের ধর্ম আলাদা, আমরা বিয়ে করতে পারি না। আমি তাকে বলেছিলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর এতেই সে আমার ওপর রেগে যায়।
তিনি আরো বলেন, আফরিন আমাকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে। আমি যাই এবং একসঙ্গে রাতের খাবার খাই। এরপর আমি যখন বাড়ি ফিরে যাচ্ছিলাম, তখন আফরিন ফোন করে আমাকে তার বাড়িতে আবার ডেকে আনে। তার সামনে যেতেই সে আমার মুখে অ্যাসিড ঢেলে দেয়।
সোরাজ বিকমএবং আফরিন বিএর শিক্ষার্থী। কলেজ থেকে তারা প্রেমে পড়েন।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













