চট্টগ্রামে রাতভর অভিযানে ৪০ বিলবোর্ড উচ্ছেদ


চট্টগ্রাম নগরীতে রাতভর অভিযান চালিয়ে আরও ৪০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়।
গত বৃহস্পতিবার বন্দর নগরীতে প্রথমবারের মত রাতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের অভিযান শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি), জেলা প্রশাসন ও নগর পুলিশ।
দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, দুই নম্বর গেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, টাইগার পাস মোড় থেকে ডিসি হিল এলাকায় সহকারী কমিশনার (ভূমি, আগ্রাবাদ) হাসনাত মোরশেদ ভূঁইয়া এবং মুরাদপুর থেকে অক্সিজেন এলাকায় সহকারী কমিশনার (ভূমি, চান্দগাঁও) আফজাল হোসেন বিলবোর্ড উচ্ছেদে নেতৃত্ব দেন।
অভিযানের বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, “শুক্রবার সন্ধ্যা থেকে রাত তিনটা পর্যন্ত চারটি দলের নেতৃত্বে ছোট-বড় মোট ৪০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
“বৃহস্পতিবার রাতের অভিযানে ১২টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। জনবল, যন্ত্রপাতি ও অভিযানের সময় বাড়ানোয় শুক্রবার বেশি সংখ্যক বিলবোর্ড উচ্ছেদ সম্ভব হয়েছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













