রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইম বোমা উদ্ধার গাজীপুরে


গাজীপুর মহানগরের তারগাছ এলাকার একটি বালুরমাঠ থেকে রিমোট কন্ট্রোলসহ পাঁচটি তাজা টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে অভিযান চালিয়ে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিদ এসব তথ্য জানান।
হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ভোর পৌনে ৫টার দিকে ওই এলাকার বালুরমাঠ থেকে একটি রিমোট কন্টোলসহ ৫ টি টাইমবোমা উদ্ধার করে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করেছিল। পুলিশের ব্যাপক তৎপরতার কারণ দুর্বৃত্তরা সেগুলো ফেলে রেখে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













