ভারতে, চলন্ত স্কুলবাসে ৪ বছরের ছাত্রীকে ধর্ষণ, আটক কনডাক্টর
এবার চলন্ত স্কুলবাসে এক প্রাপ্তবয়স্ক কনডাক্টরের লালসার শিকার হল ৪ বছরের এক শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জইনে। স্কুলের বাসের মধ্যে নার্সারির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কনডাক্টরকে।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ধর্ষকের নাম মহেশ বাগওয়ান। স্কুল বাসের কনডাক্টর সে। বাস থেকে সমস্ত পড়ুয়ারা নেমে গেলে চলন্ত স্কুল বাসের মধ্যে ৪ বছরের শিশুটিকে ধর্ষণ করে মহেশ।
তারপর যথাসময়ে বাড়িতে ছাত্রীকে নামিয়ে বাস নিয়ে চলে যায়। মেয়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে বাবা-মা জানতে চাইলে শিশুটি সব জানায়। সঙ্গে সঙ্গে তারা থানায় গিয়ে মহেশের নামে ধর্ষণের মামলা দায়ের করে।
প্রথমে পালানোর চেষ্টা করলেও মঙ্গলবার সন্ধ্যে নাগাদ ধরা পড়ে যায় মহেশ। এই ঘটনায় বাসের চালকের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













