বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলছাত্রীকে গণধর্ষণের ভিডিও ধারণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৫) গণধর্ষণ এবং তা মোবাইলে ভিডিও করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া গ্রামের বিল্লাল হোসেন হাজীর ছেলে সাইদুল (২২) ও মৃত. মাহমুদ হোসেনের ছেলে মোস্তফা (২১)। অপর অভিযুক্ত একই গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে মোহন (২৩) পলাতক রয়েছে।

জানা যায়, অভিযুক্তরা শনিবার রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ দৃশ্য মোবাইলে ভিডিও করার পাশাপাশি তার পরিধেয় স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এমনকি ছাত্রীর পরিবারের কাছে উল্টো টাকা দাবি করে। টাকা না দিলে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দেয় তারা। ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে মতলব উত্তর থানায় বুধবার দুপুরে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরে ফিরতে দেরি করলে আমি বের হয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে ১০টার দিকে বাড়ির লোকজন নিয়ে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে মোহন, মোস্তফা ও সাইদুল দৌড়ে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘তখন আমরা শাহজাহানের বাড়ির কাছে কবরস্থানের পাশে ধান ক্ষেতে আমার মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।’

ভিকটিমের মা আরও জানান, ‘আমার মেয়ে স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই মোহন প্রেমের প্রস্তাব দিত।’

ঘটনার সত্যতা স্বীকার করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী