বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, প্রকাশ্যে স্কুলছাত্রীকে মারধর

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে মারধর করেছে বখাটেরা। গতকাল রোববার দুপুরে রাজাপুরের আদাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওই স্কুলছাত্রীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীর প্রতিবেশী বখাটে সাইফুল ইসলাম তাকে উত্ত্যক্ত করছিল। সাইফুল প্রেমের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করে। রোববার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাইফুল ও তার দুই সহযোগী জুয়েল হাওলাদার ও জুয়েল হোসেন পথ আটকে স্কুলছাত্রীকে মারধর শুরু করে। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। বিকেলে ছাত্রীর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, স্কুলছাত্রীর কানে ও মাথায় আঘাত করা হয়েছে। তবে সে শারীরিক আঘাতের চেয়েও মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা একটি মামলা করেছেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী