বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরিফ হত্যা মামলার প্রধান আসামির অস্ত্র উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফ হোসেন পাঠান হত্যা মামলার প্রধান আসামি টিটু পাঠানের বাড়ি থেকে দুটি গ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফারের নেতৃত্বে উপজেলার উত্তর কারারচর এলাকায় টিটু পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশের ডিবির ভাষ্য, গত ২২ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে টিটু পাঠানকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে আহত হন। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হলে গত রোববার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিবপুরের কারারচর এলাকায় নিজ বাড়ি থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র হত্যায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তা আবদুল গাফফার প্রথম আলোকে বলেন, অস্ত্রগুলো টিটু পাঠানের শার্ট দিয়ে পেঁচিয়ে একটি পলিথিনের ব্যাগে রাখা ছিল। এর ওপর ইট চাপা দেওয়া ছিল। আরিফ হোসেন পাঠান পুটিয়া ইউপির সাত নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গত ৩০ মার্চ দিনে-দুপুরে কারারচরের বড়ইতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে