বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অন্যের বাগদত্তাকে যৌনবার্তা পাঠিয়ে বিতর্কে ওয়ার্ন

এ বার অন্যের বাগদত্তাকে টুইটার ও মোবাইলে আপত্তিজনক মেসেজ পাঠিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন ওয়ার্ন। নারী-আসক্তির জন্য ‘কুখ্যাত’ তিনি। পরস্ত্রীর প্রতি আসক্তির জন্য স্ত্রী সিমোনের সঙ্গে আগেই বিচ্ছেদ হয়ে যায় ওয়ার্নের।

বিতর্ক আর পিছু ছাড়ছে না শেন ওয়ার্নের। একের পর এক যৌন-বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন ৪৬ বছর বয়সি প্রাক্তন অজি লেগ স্পিনার।
এ বার অন্যের বাগদত্তাকে টুইটার ও মোবাইলে আপত্তিজনক মেসেজ পাঠিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন ওয়ার্ন।

নারী-আসক্তির জন্য ‘কুখ্যাত’ তিনি। পরস্ত্রীর প্রতি আসক্তির জন্য স্ত্রী সিমোনের সঙ্গে আগেই বিচ্ছেদ হয়ে যায় ওয়ার্নের। তার পরে হলিউডের নামী অভিনেত্রী লিজ হার্লির সঙ্গে সম্পর্কে জড়ান ওয়ার্ন। লিজ-ওয়ার্ন সম্পর্কের কথাও সবারই জানা। হলিউড-অভিনেত্রী হার্লির সঙ্গে ওয়ার্নের সম্পর্কের সূত্রপাত মোবাইলে।

এবার টুইটারে অন্যের বাগদত্তাকে বিরক্ত করার অভিযোগ উঠেছে ওয়ার্নের বিরুদ্ধে। প্রাক্তন করোন্যাশন স্ট্রিট অভিনেতা অলিভার মেলোর বাগদত্তা রিহান সাগদেন।

তাঁকেই বারংবার যৌনবার্তা পাঠিয়ে ওয়ার্ন বিরক্ত করেছেন বলে অভিযোগ করেন রিহানের হবু স্বামী অলিভার।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অলিভার লিখেছেন, ৪৬ বছর বয়সি এক ব্যক্তি কীভাবে এমন একজন মহিলার সঙ্গে দেখা করতে চান, যাঁকে তিনি চেনেনই না।

অলিভারের এ হেন মেসেজের পরেই তাঁর সঙ্গে যোগায়োগ করেন এক সাংবাদিক। তখনই অলিভার বলে দেন ওয়ার্নের নাম। জানিয়ে দেন প্রাক্তন অজি লেগ-স্পিনারের কুকীর্তির কথা। অলিভার জানান, ওয়ার্ন বেশ কয়েকবার রিহানকে মেসেজ পাঠিয়েছেন। প্রতিবারই রিহান জানান, তিনি অন্যের বাগদত্তা। এতেও থেমে থাকেননি অজি প্রাক্তন। আরও অশ্লীল যৌনবার্তা পাঠান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প