বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়াকে তওবা করাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করার জন্য খালেদা জিয়াকে তওবা করাতে হবে। তাঁকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ও উত্তর বড়দল পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাদাঘাট হাইস্কুল মাঠে জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বাংলাদেশকে অকার্যকর ও জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারী শক্তি তৎপর রয়েছে। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। বাংলাদেশের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে আবদ্ধ করে রাখে। বাংলাদেশের মানুষ কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান-এই নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব করে না। আমরা সবাই ভাই ভাই। সে জন্য আমরা কোনো হত্যা, কোনো জঙ্গিবাদ, মানুষ পোড়ানো পছন্দ করি না। তাই আমরা অপরাধীদের ধরিয়ে দিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘এ দেশের শিশু-কিশোর সবাই জানে এই দেশের মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছিল, কত মা-বোন ইজ্জত হারিয়েছিলেন, নয় মাসে কত লাখ মানুষের রক্তে রঞ্জিত হয়ে এই স্বাধীনতা এসেছিল। অথচ খালেদা জিয়া বলছেন, শহীদদের এই হিসাব নাকি সঠিক না। খালেদা জিয়া বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তাঁর সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে সজাগ থাকতে হবে।’

বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামছুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ। পরে মন্ত্রী আরো কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী