বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভালুকায় ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ডী স্ত্রী

পারিবারিক কলহের জের ধরে ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত স্বামী বিল্লাল হোসেনকে (২৮) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী মোর্শেদা বেগমকে (২৩) আটক করেছে পুলিশ। উপজেলার বগাজান গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।

ভালুকা থানার ওসি মামুনুর রশিদ জানান, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামের বিল্লাল হোসেনের সঙ্গে তার স্ত্রী মোর্শেদার প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। বৃহস্পতিবার তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। পরে রাতে স্বামী-স্ত্রী দুজনই ঘুমিয়ে পড়েন। ভোরে স্ত্রী মের্শেদা ঘরে থাকা দা দিয়ে ঘুমন্ত বিল্লালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় বিল্লালের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত মোর্শেদা বেগমকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী