শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাকরির প্রলোভনে ডেকে নিয়ে কিশোরীকে গণধর্ষণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকায় চাকরির প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে চৌদ্দ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ ধনপোতা এলাকার একটি মৎস্য ঘেরের ঘর থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, বাগেরহাট সদরের রনজিৎপুর গ্রামের স্বামী পরিত্যক্তা আনজিরা বেগম তার কিশোরী মেয়েকে নিয়ে দীর্ঘদিন যাবৎ বেতাগার পরিত্যক্ত পশু হাসপাতালের কোয়াটারে থেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছে। রবিবার সন্ধায় রাকিব নামের এক যুবক কিশোরীকে জুট মিলে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে এনে লকপুরের ধনপোতা খাল পাড়ের নির্জন একটি চিংড়ি ঘেরে নিয়ে যায়। সেখানে রাকিবের দুই সহযোগী সাব্বির ও হাবিব উপস্থিত হয়। এরপর কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। সেখান থেকে কিশোরীকে পার্শ্ববর্তী ধনপোতা এলাকার অপর একটি মৎস্য ঘেরের ঘরে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘের মালিক জানতে পেরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাগেরহাটের ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। অভিযুক্ত তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে ওসি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী