শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমিকের কাছ থেকে তুলে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ!

মোবাইলফোনে প্রেমের টানে যশোর থেকে বরিশালের চরমোনাইতে প্রেমিকের কাছে এসে এক প্রেমিকা (স্কুলছাত্রী) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়নি।

স্থানীয়রা জানায়, চরমোনাইর রাজারচর গ্রামের মো. গেদুর বাসার গৃহশিক্ষক ইমরান। সে চরমোনাই সাহেবেরহাট ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তার সঙ্গে মোবাইলফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যশোরের মনিরামপুর উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী মনিরার।

ইমরানের সঙ্গে দেখা করতে সোমবার রাতে মনিরা চরমোনাই রাজারচর গ্রামে আসে। এ সময় ইমরান তাকে আত্মীয় পরিচয় দিয়ে স্থানীয় রিজিয়া বেগমের ঘরে নিয়ে যায়।

রিজিয়া বেগম জানান, সোমবার রাত ১২টার দিকে ইমরান ও তার এক বন্ধু মেয়েটিকে নিয়ে তার ঘরে আসে। আত্মীয় পরিচয়ে রাতে থাকার সুযোগ দেয়ার অনুরোধ করলে তাকে তিনি আশ্রয় দেন।

পরে স্থানীয় রুবেল গাজী, জুলহাস ও রাসেল ঘরে প্রবেশ করে। তারা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার জন্য অন্য কক্ষে নিয়ে তার সঙ্গে থাকা মোবাইল, নগদ এক হাজার ৬০০ টাকা ও গহনা ছিনিয়ে নেয়। এরপর তাকে গণধর্ষণ করে বলে মেয়েটি তাকে জানিয়েছে।

রিজিয়া বেগম জানান, ‘রুবেল গাজী স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় আমি কাউকে কিছু বলিনি।’

স্থানীয়রা জানায়, ধর্ষিত হওয়ার বিষয়টি ওই ছাত্রী গ্রামের অর্ধশতাধিক লোকের সামনে জানায়। পরে ইউপি সদস্য মামুন গাজী বিষয়টি কোতয়ালী মডেল থানায় অবহিত করেন। থানার এএসআই শরিফুল মঙ্গলবার বিকালে ছাত্র ছাত্রীকে উদ্ধার করে।

অভিযুক্ত রুবেল গাজী জানায়, ‘মেয়েটির মোবাইল, টাকা ও গহনা থানা পুলিশের কাছে দিয়ে দিয়েছি। ওই মেয়েকে ধর্ষণ করা হয়নি।’

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, গণধর্ষণের অভিযোগ সত্য নয়। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যশোরের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে সেখানকার থানায় তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী