চুরি করে শিশু বিক্রির সময় দুই নারীসহ ৪ জন আটক তাও রাজধানীতে !


শান্তিবাগ এলাকা থেকে চুরি করে শিশু বিক্রির সময় দুই নারীসহ ৪ জনকে আটক করেছে র্যাব। শুক্রবার বিকেল ৫টার দিকে শান্তিবাগের চেয়ারম্যানবাড়ি এলাকার ১৩৭, মাশাল্লাহ ম্যানশন থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় এক নবজাতককে উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বাড়িটিতে ২ দিন বয়সের একটি ছেলে শিশুর জন্য একটি গ্রুপ ১ লাখ টাকা লেনদেন করছিল। এ সময় ঘটনাস্থল থেকে ২ নারীসহ ৪ জনকে আটক করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটকরা শিশু বিক্রি চক্রের সঙ্গে সম্পৃক্ত, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=cpslEXX2sWo
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













