শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মসজিদের মাইক দিয়ে ছাত্রীদের স্কুলে যেতে নিষেধাজ্ঞা

শ্রীনগরে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় দু-গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার পর পাচটি গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষনা দিয়ে সকল ছাত্রীদেরকে স্কুলে যেতে নিষেধ করা হয়েছে। আজ মঙ্গলবার রুসদী উচ্চ বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে হাতে গনা কয়েকজন ছাত্রী ছাড়া স্কুলটি ছাত্রী শূণ্য রয়েছে।

উল্লেখ্য – উপজেলার রুসদী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় সোমবার দুপুরে তার ভাই বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা সাহিদুর রহমান জানান, গত ২১ শে ফেব্রুয়ারী সকাল দশটার দিকে ওই ছাত্রী রুসদী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে তাদের বাড়ীতে ফেরার পথে বিবন্দী-তন্তর রাস্তার বাগবাড়ী এলাকায় পৌছলে কিছু যুবক কয়েকজান মেয়েকে শ্লীলতাহানীর ঘটনা ঘটিয়েছে এ রকম একটি অভিযোগ পয়েছি।

তিনি আরো জানান, এ ব্যাপারে বিচার সালিশ করে সমঝোতা করা কথা ছিল। কিন্তু সমঝোতা না করে দু-পক্ষ সংঘর্ষে জরিয়ে পরে। এ বিষয় নিয়ে তদন্ত চলছে।

এদিকে ছাত্রীর অভিবাবকরা বখাটেদের গ্রামে গিয়ে গন্যমান্যদের কাছে বিচার দাবী করে। ওই দিন সন্ধ্যায় সালিশ মিমাংসায় বসলে বাগবাড়ী গ্রামের আশরাফ হাওলাদার বখাটেদের পক্ষ নেন। তিনি কটাক্ক করে বলেন রাস্তা দিয়ে যে সমস্ত ছাত্রীরা চলাচল করবে তাদেরকে ছেলেদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন। এতে দু-গ্রুপের মধ্য উত্তেজনা দেখা দেয় এবং সালিশ বৈঠকটি ভেঙ্গে যায়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ও সংঘর্ষ বেঁধে যায়। সংঘষে অন্তত ৮ জন আহত হয়।

এর পরপরই রাত দশটার দিকে ওই এলাকার পাচলদিয়া, বনগাও, বিবন্দী, টুনিয়া মান্দ্র গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষনা দিয়ে ওই সব এলাকার ছাত্রীদেরকে রুসদী উচ্চ বিদ্যালয়ে যেতে নিষেধ করা হয়।

রুসদী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র বাবু জানান, এই ঘটনাটা স্কুলের বাহিরে ঘটেছে। স্কুলের ভিতরে ঘটেনি। কিন্তু আজ আমি শুনতে পেয়েছি স্কুলে হাতে ঘনা কয়েকজন ছাড়া বিদ্যালয়ে ছাত্রী উপস্থিতি ছিল কম। তিনি জানান, স্কুলে সকল শিক্ষক-শিক্ষিকা মিলে অভিবাবকদের কাছে গিয়ে ছাত্রীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী