দক্ষিণখানে একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান


রাজধানীর দক্ষিণখান থানার দলিয়া পাড়ার একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে দুটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই সময় কাউকে আটক করা যায়নি।
গতকাল শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মহানগর দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন, মোহাম্মদপুর থানায় কয়েকদিন আগে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গিয়েছিল, তার সঙ্গে এই আস্তানাটির মিল রয়েছে। তারও আগে বাড্ডা থেকে গ্রেফতারকৃত দুই জঙ্গির তথ্য মতে দক্ষিণখানের দলিয়া পাড়ার ২৪২ নম্বর বাড়ির ছয় তলা ভবনের চতুর্ত তলায় এই আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অভিযান চালিয়ে দুটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অত্যন্ত গোপনীয়ভাবে গতকাল মধ্যরাত থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













