টাঙ্গাইলে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু


টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ারে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এই পৃথক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার কৃষক ফজল মিয়া (৬০) ও সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ তারটিয়া এলাকার নির্মাণশ্রমিক নুরুজ্জামান নুরু (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল পৌর এলাকা পূর্বপাড়ার কৃষক ফজল মিয়া বাজার থেকে মাথায় সারের বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে বাড়ির সামনে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নির্মাণ শ্রমিক নুরু দেলদুয়ার উপজেলার উত্তর বাজার এলাকায় পন্টু মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় নির্মাণ কাজ করছিলেন। বিল্ডিংয়ের ওপর দিয়ে বিদ্যুতের তার টানানো ছিল। এক পর্যায়ে তিনিও তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান।
এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির দেলদুয়ার জোনাল অফিসের পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে মৃতদেহ উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













