শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এ আবার কেমন বাবা?

পরপর তিন কন্যা সন্তান জন্ম নেয়ায় ক্ষোভে ফুঁসছিলেন বাবা। অপেক্ষা করছিলেন এরপর কী হয়। কিন্তু বাবাকে হতাশ করে দিয়ে চতুর্থবারেও এলো কন্যা শিশু। তাই দুঃখে আর ক্ষোভে পাগল হয়ে যাচ্ছিলেন বাবা। খুন চেপে বসে তার মাথায়। এক পর্যায়ে রোববার সকালে সর্বশেষ কন্যা সাড়ে তিন মাস বয়সী পৃথিলার মুখে বিষ ঢেলে দেন। শেষ হয়ে যায় চতুর্থ মেয়ের জীবন।

রোববার সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার ধলিরগাতি গ্রামে। গ্রামের তক্কেল আলীর ছেলে শফিয়ার রহমান তার পঞ্চম কন্যা পৃথিলার মুখে বিষ ঢেলে দিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে সে। পরে শিশুটিকে নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় পৃথিলার মৃত্যু হয়। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নিজ কন্যাকে হত্যার অভিযোগে শফিয়ার রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। ঘাতক বাবা পলাতক রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, শফিয়ার রহমানের চারটি কন্যা সন্তান রয়েছে। সবচেয়ে ছোট মেয়ে পৃথিলার বয়স সাড়ে ৩ মাস। পরপর চারটি কন্যা সন্তান হওয়ায় শফিয়ার ক্ষুব্ধ ছিল। রোববার সকালে স্ত্রী বাড়ির বাইরে গেলে মেয়ে মুখে বিষ ঢেলে দেয় শফিয়ার। স্ত্রী বাড়ি এসে সন্তানের মুখে বিষের বিষয়টি টের পায়। এরপর শিশুটিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে শিশুটির মৃত্যু হয়।

লাশ বাড়িতে এনে গোপনে দাফনের চেষ্টা করছিল। খবর পেয়ে সোমবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি শেখ নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধারের পর পাষণ্ড বাবার বিরুদ্ধে ৩০২ ধারায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার পর কন্যা সন্তান হত্যাকারী শফিয়ার রহমান পলাতক রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত