এবার কার্টুনের বক্স থেকে নবজাতকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাতনামা এক নবজাতক ছেলের (২-৩ দিন) লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকার কলিকাতা হারবাল সেন্টারের সামনে একটি কার্টুনের ভিতর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কলিকাতা হারবাল সেন্টারের সামনে কার্টুনের ভিতর নবজাতক শিশুর লাশটি দেখে স্থানীরা সংবাদ দেয়। পরে কার্টুনসহ লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সিজার বা প্রসবের পরে মৃত শিশুটিকে বা কারা ফেলে রেখে চলে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













