শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবৈধ সম্পর্কের জের ধরেই দুই সন্তানকে হত্যা করলেন মা

অবৈধ সম্পর্ক, মানসিক সমস্যা, পারিবারিক কলহ এবং সম্পত্তির লোভের কারনেই নিজের দুই শিশুকে হত্যার কথা স্বিকার করেছেন তাদের মা। হত্যার দিন বিকাল ৫ টার দিকে দুই শিশুকে হত্যা করেন মা মাহফুজা মালেক জেসমিন। র্যাবের জিজ্ঞাসাবাদে এমন তথ্যই বেড়িয়ে আসে মা মাহফুজা মালেকে স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে। এ বিষয়ে দুপুর একটায় গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব। এছারাও এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা নাকি মাহফুজা মালেক একাই এই হত্যাকান্ড ঘটিয়েছেন কিনা এ ব্যাপারেও জিজ্ঞাসাবাদ অব্যহত থাকবে।

এর আগে, মাহফুজা মালেক জেসমিনের আচরণ রহস্যজনক বলে দাবি করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। নিহত শিশুদের মা ও বাবাকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল নিহতদের মা, বাবা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থেকে ঢাকায় নিয়ে এসেছে র‌্যাব।

আটকের পর বিকালে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট কোনো বিরোধের শিকার হয়েছে দুই সন্তান। ঘটনার সময় মাহফুজা মালেক জেসমিন ও তার বোন আফরোজা মালেক মিলা বাসায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহের তীর এখন দুই সন্তানের মায়ের দিকে। যে কারণে তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

স্বামী আমানুল্লাহ আমানের অবর্তমানে বাসায় কেউ আসা-যাওয়া করতেন কি-না, জেসমিন বাইরে বেড়াতে গেলে কোথায় যেতেন এসব বিষয়ে খোঁজ করা হচ্ছে। ইতিমধ্যে স্বামী, স্ত্রী দুজনের মোবাইলফোন ট্রাকিং করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েক জনকে সন্দেহের তালিকায় রেখেছে র‌্যাব।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি