শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নরসিংদীতে হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নরসিংদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন আজ বৃহস্পতিবার ভোরে, অন্যজন সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালে মারা যান।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে নরসিংদীর নাগরিয়াকান্দির ইউএমসি জুট মিল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জহিরুল ও রাকিব। নিহত দুজন হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশের দাবি, তাঁরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং বুধবার সন্ধ্যায় ভাগদী এলাকার চাঁদা না দেওয়ায় দুজনকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মঞ্জুর মোর্শেদ জানান, চাঁদা না দেওয়ায় দুজনকে হত্যার ঘটনায় বুধবার রাতেই গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের একাধিক দল নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযানে নামে। গভীর রাতে গোয়েন্দা পুলিশের একটি দল এ ঘটনার প্রধান আসামি সন্ত্রাসী জহিরুলসহ তাঁর দুই সহযোগী হোসেন রাকিবসহ অন্যদের ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জহিরুল ও তাঁর সহযোগীরা পুলিশের ওপর গুলি চালান। এতে এ তিনজন গুলিবিদ্ধ হন। অন্যরা পলিয়ে যান।

পরে পুলিশ গুলিবিদ্ধ তিনজনকে গ্রেপ্তার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল মারা যান। পরে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় রাকিবের। হোসেন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। জহিরুলের লাশ জেলা হাসপাতালে ও রাকিবের লাশ ঢামেকে রয়েছে বলে জানান ওসি।

ওসি আরো জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করেছে।

এর আগে গতকাল সন্ধ্যায় ভাগদী এলাকায় চাঁদা না দেওয়ায় দুজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত খোকনের বড় ভাই বাদী হয়ে সদর মডেল থানায় রাতেই হত্যা মামলা করেন। ওই মামলায় নিহত জহিরসহ তাঁর সঙ্গীদের নাম উল্লেখ করে মামলা করা হয়। পরে পুলিশ তাঁদের ধরতে অভিযান চালালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি