রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পিরোজপুরে নারীর ২ পা ও হাতের রগ কর্তন

পিরোজপুরের কাউখালী উপজেলায় ময়না আক্তার (২২) নামে এক নারীকে কুপিয়ে তার দুই পায়ের ও বাম হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার কেউনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ময়না আক্তার কেউনদিয়া গ্রামের ইমাম হোসেন মৃধার মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রাতে ময়না প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হন। রাত ৯টার দিকে তিন জন মুখোশ পড়া ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ময়নার দুই পায়ের ও বাম হাত কুপিয়ে জখম করে।

পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়না আক্তার অভিযোগ করেন, তার স্বামী ও পরিবারের লোকজন এ ঘটনায় জড়িত থাকতে পারেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অলি উল্লাহ মিরাজ বলেন, ময়না আক্তারের দুই পা ও বাম হাতের রগ কেটে গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা