শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার দেড় বছরের শিশুকে জবাই করল মা

এবার দেড় বছরের এক অবুঝ শিশুকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে এক মা। কিশোরগঞ্জ সদর উপজেলায় নিজ সন্তান মাহাতির মোহাম্মদ নামে ওই শিশুকে হত্যা করেছে সালমা আক্তার (৩০)।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পেয়ারাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুটি করিমগঞ্জ উপজেলার টাম্মি আখন্দপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। মা সালমা আক্তার মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

এলাকাবাসি জানান, সালমা আক্তার বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় স্বামীর সংসারে বসবাস করছেন। সপ্তাহ খানেক আগে তার স্বামীর বাড়ি থেকে সালমার বাপের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার পেয়ারাভাঙ্গা গ্রামে আসে।

শনিবার সকালে ছেলে মাহাতির ঘরের মেঝে খেলাধূলা করছিল। খেলাধূলার একপর্যায়ে ঘরের মেঝ থেকে শিুটি পড়ে গিয়ে চিৎকার করে। ঘরের পাশে থাকা মা সালমা আক্তার চিৎকার শুনে ঘরে ঢুকে বেড়ায় থাকা ছুরি নিয়ে সন্তানকে জবাই করে।

এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মাহাতির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। এসময় ছুরিসহ মা সালমাকে আটক করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মা সালমা আক্তারকে আটক করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত