আন্তর্জাতিক নারী দিবসেই দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: অতঃপর..
আন্তর্জাতিক নারী দিবসেই আরও এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। দিল্লির নির্ভয়াকাণ্ড যে ভীতি মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল তা কাটিয়ে উঠতে না উঠতেই আরওনৃশংসতার ছবি উঠে আসছে মেট্রো শহর গুলিতে। কলকাতার পার্কস্ট্রীট থেকে দিল্লি, নয়ডা, গুরগাঁও ধর্ষণের থেকেও পাশবিক অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে। সোমবার রাতে এক ১৫ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ২০ বছরের এক যুবকের বিরুদ্ধে।
দশম শ্রেণীতে পড়ে ওই কিশোরী। ধর্ষণের পর তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিশোরীর দেহের ৯০ শতাংশই জ্বলে গিয়েছে। ওই ছাত্রী এখন ICU-তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
“প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ছেলেটি জোর করে ঘরে ঢুকে পড়ে, ধর্ষণ করার পর সে কিশোরীর শরীরে আগুন লাগিয়ে দেয়”, মন্তব্য এক পুলিশ আধিকারিকের। তদন্তে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













