শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে যৌতুকের দাবিতে খাদিজা বেগম (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের আলামীনের স্ত্রী। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার খড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কদমতলা গ্রামের লোকমান মোল্লার মেয়ে খাদিজার সঙ্গে ৭ বছর আগে খড়রিয়া গ্রামের টিপু মোল্লার ছেলে আলামীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে খাদিজাকে প্রায়ই আলামীন নির্যাতন করতো। মঙ্গলবার ভোররাতে আলামীন যৌতুকের দাবিতে খাদিজাকে মারধর করে তাকে হত্যা করে লাশ ঘরের মধ্যে ফেলে রাখে।

খাদিজার ভাই আমিনুর জানান, তারা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোনের লাশ পড়ে থাকতে দেখে।তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।নিহতের স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত