শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিথীর সাহসী গল্প, অভিনব পদ্ধতিতে ছিনতাই..!

“আমাকে ওরা প্রায় ৭ জন মহিলা জোর করে ধরে রেখেছিল। বাইশ মাইলে বাস থেকে নামতেই দিচ্ছিল না। আমি বলার পর নামতে আমাকে নামতে দিলেও বাস থেকে নেমে দেখি আমার গলার চেইন নেই। তখন পিছন থেকে দৌড়ে ওদেরকে ধরে ফেলি। তখন আর একজন বড় ভাই –এর সহায়তায় তাকে ধরে নিয়ে ক্যাম্পাসে আসি।” এমনই সাহসী গল্পের ঘটনার অববাহিকায় অভিনব পদ্ধতিতে ছিনতাই-এর কবলে পড়েও বেচে গেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী বিথী।

সকালে বাসা থেকে বের হয়ে বাইপাইল থেকে বাসে উঠার পর থেকেই কোলে থাকা দুজন বাচ্চাসহ সাতজন মহিলা ছিনতাইকারী দলের নজরে আসে। তখন থেকেই ছিনতাইকারীরা বিথীকে ঘিরে বাসে দাঁড়িয়ে থাকে এবং বিভিন্নভাবে গায়ে হাত দেয়ার চেষ্টা চালায়। ঢাকা আরিচা মহাসড়কের বাইশ মাইল নামক স্থানে বিথী ও ছিনতাইকারীরা বাস থেকে নামার পর গলার চেইন নেই দেখে বিথী পেছন থেকে দৌড়ে ধরে এবং তখন সেখানে লোকজন জড় হয়।

ছিনতাইকারীদের গায়ে হাত না তুলে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ধরে নিয়ে আসে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের হাতে সোপর্দ করে ছিনতাইকারী দলটিকে। তবে সাতজনের মধ্যে তিঞ্জনকে ধরতে সক্ষম হয়েছিল বিথী।

এ বিষয়ে রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন জানান-“সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ছিনতাই করছে এরা। এদেরকে জব্দ করার জন্য আমরা খুব শীঘ্রই থানায় অভিযোগ করবো কেননা ইদানিং এ এলাকায় ছিনতাই বেড়ে গেছে আর মেয়েরাই সম্মুখীন হচ্ছে বেশী।”

তবে জানা গেছে বিথী কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে থানায় কোন সাধারণ ডায়েরী বা মামলা করেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী