বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চার ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দিলেন শিক্ষক!

রাজশাহীর বাগমারা উপজেলায় চার স্কুলছাত্রীর আপত্তিকর ছবি তুলে এক শিক্ষক ফেসবুকে আপলোড করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই চার শিক্ষার্থীর অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জেলার বাগমারা উপজেলার পীরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবদুর রাজ্জাক ওই বিদ্যালয়ের চার ছাত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে তুলে ফেসবুকে আপলোড করেন।

এতে এলাকায় ছাত্রীদের নিয়ে অনেক কানাঘুষা হয়। লোকলজ্জার কারণে ওই ছাত্রীরা আর বিদ্যালয়ে যেতে পারছে না। ছাত্রীদের পরিবারের লোকজন পরে বিষয়টি বিদ্যালয়ের অধ্যক্ষকে জানান। কিন্তু অধ্যক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

বাধ্য হয়ে বৃহস্পতিবার ওই চার ছাত্রীর অভিভাবকেরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর থেকে বিষয়টি স্কুলের পক্ষ থেকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও শুক্রবার তা প্রকাশ পেয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার ঢাকাটাইমসকে জানান, বিদ্যালয়ের অধ্যক্ষ ও সভাপতিকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে অধ্যক্ষ আবদুল আজিজ বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয় কমিটির সভাপতির সঙ্গে কথা বলা হয়েছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত স্কুল শিক্ষকের সঙ্গে কথা বলা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী