বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মঠবাড়িয়ায় ৫ হত্যা : ছয় দিনেও গ্রেপ্তার নেই

পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নে পুলিশ-বিজিবির গুলিতে পাঁচজন নিহতের ঘটনার ছয় দিন পরও কোনো গ্রেপ্তার নেই।

এলাকাবাসী সঙ্গে কথা বলে জানা গেছে, মঠবাড়িয়ার ধানীসাফা এলাকায় তাঁরা আতঙ্কে রয়েছেন। রাত হলেই প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজনের আনাগোনায় ভীতসন্ত্রস্ত তাঁরা। নির্বাচনী সহিংসতার সঙ্গে এলাকার কেউ জড়িত নন বলে জানিয়েছেন বাসিন্দারা। যেহেতু ঘটনার সঙ্গে জড়িত তাঁরা এলাকার কেউ নন, এ বিষয় তাঁরা কথাও বলবেন না। এ ছাড়া যে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন, তাঁরা কেউ এলাকার নন।

গত ২২ মার্চ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রাতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রেখে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ও বিজিবি গুলি ছোড়ে। এতে পাঁচজন নিহত হন। এ ঘটনায় পরে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ গ্রামবাসীকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করে পুলিশ।

অন্যদিকে ঘটনার তদন্তে দুটি তদন্ত কমিটি গঠিত হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তদন্তসংশ্লিষ্ট কেউ।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মামলার তদন্তকাজ এগিয়ে যাচ্ছে। তবে কোনো গ্রেপ্তার নেই।

মামলা, হত্যাকাণ্ড কিংবা পুলিশি হয়রানি কোনোটির দায় নিতে রাজি নন সাফা গ্রামের বাসিন্দারা। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত