স্ত্রীর পরকীয়ার বলি হলেন স্বামী!


এবার স্ত্রীর পরকীয়ার বলি হলেন খালাসি (২৮) নামের এক যুবক। মাদারীপুরের রাজৈর উপজেলার গোপালগঞ্জ গ্রামে শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে টুকু খুন হয়েছেন। গত রোববার রাতে এ খুনের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার দুর্গাবর্দ্দি গ্রামের দবির খালাসির ছেলে টুকু খালাসির সঙ্গে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের রিমার বিয়ে হয়। বিয়ের পর এনায়েত নামে এক যুবকের সঙ্গে রিমার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলে আসছিল। রোববার বিকেলে শ্বশুরবাড়িতে টুকুকে ছুরিকাঘাত অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাড়ে রাত ৮টার দিকে টুকু মারা যান। এ ঘটনার পর টুকুর স্ত্রী রিমাকে রাজৈর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মাদারীপুর সার্কেলের এএসপি মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













