বাবার মরদেহ রেখেই পরীক্ষার হলে ছুটল তাসলিমা


চট্টগ্রামের বাঁশখালীতে সংঘর্ষে নিহত জাকির আহমেদের দাফনের আগেই মেয়ে তাসলিমাকে বাবার মরদেহ রেখেই পরীক্ষা হলে যেতে হয়েছে। মঙ্গলবার এ সত্যের মুখোমুখি হন তাসলিমা। তিনি এবার আলিম পরীক্ষার্থী। প্রসঙ্গত, সোমবার বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষে জাকির আহমদসহ মারা যান চার জন।
এলাকাবাসীরা জানায়, গুরুতর আহত জাকির আহমদকে সোমবার রাতে আনা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। মঙ্গলবার সকালে জাকির আহমেদের মরদেহ ছিল চমেকের মর্গে। মৃত্যু সংবাদ আগে পৌঁছে যাওয়ায় বাড়িতে দাফন-কাফনের ব্যবস্থা সকাল থেকেই শুরু হয়েছিল। সেই সব প্রস্তুতি দেখেছেন তাসলিমা। দেখেছেন বাবার কবরও। তারপরও বাবার মরদেহের জন্য অপেক্ষা না করে পরীক্ষা দিতে ছুটে গেছেন তাসলিমা।
পশ্চিম গণ্ডামারা রহমানিয়া মাদ্রাসা থেকে এবছরের আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়েছেন তসলিমা। বিবাহিত দুই বোনের পরে পরিবারে তসলিমাই সবার বড়। লেখা-পড়া করছে ছোট পাঁচ ভাই-বোন। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন ছিলেন জাকির আহমেদ। এ অবস্থায় তাসলিমার উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা সে উত্তরও জানা নেই কারো কাছে। তবুও হার মানলেন না তাসলিমা। অশ্রুসজল চোখেই ছুটলেন পরীক্ষার হলে। খবর সমকাল’র
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













