গোপালগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত
গোপালগঞ্জে বাসের চাপায় মিলন মন্ডল (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনিত মন্ডল (১২) নামে অপর এক ছাত্র। আজ শনিবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ি (বটতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মন্ডল ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ও ভেন্নাবাড়ি (বটতলা) গ্রামের দেবেন মন্ডলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে প্রাইভেট পড়া শেষে মিলন ও অনিত বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, চালকসহ বাসটি আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


গোপালগঞ্জে মেীলবাদী হামলায় জনাব খুরশিদ আলম আহত
নিজস্ব সংবাদদাতাঃ গোপালগঞ্জের পৌর বাস টার্মিনাল সংলগ্ন নজির মিয়ার চায়েরবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আজগর আলী শেখ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ দিন নিখোঁজ থাকার পর আজগর আলীবিস্তারিত পড়ুন













