মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাতিজিকে উত্ত্যক্ত করায় চাচার কারাদণ্ড

দিনাজপুর শহরে নিজের ভাইয়ের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে নিঝর রহমান নিঝু (৩৫) নামে আপন চাচাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

নিঝর রহমান নিঝু শহরের ২নং উপশহরের বাসিন্দা মৃত মনসুর রহমানের ছেলে।

সোমবার দুপুর ১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) গোলাম রব্বানী ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।

কোতয়ালী থানার এসআই রফিকুল ইসলাম রফিক জানান, সোমবার শহরের ২নং উপশহরের বাসিন্দা মৃত মনসুর রহমানের পুত্র নিঝর রহমান নিঝু (৩৫) তার আপন ভাইয়ের মেয়ে কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী (১৩) কে প্রায় উত্ত্যক্ত করতো। আজ সোমবার সকাল ১০টায় স্কুল যাওয়ার পথে উত্ত্যক্ত করার সময় ছাত্রীর মা পথচারীসহ স্থানীয়দের কাছে অভিযোগ করলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিঝর রহমান নিঝু এবং স্কুল ছাত্রী ও তার মাকে নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানীর নিকট হাজির হন। এ ব্যাপারে উক্ত স্কুল ছাত্রী তার চাচার বিরুদ্ধে জবানবন্দী দিলে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক চাচা নিঝুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামীকে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী