বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারণে মেয়েরা বেশি পরকীয়ায় জড়ান!

ছেলেরা নাকি মেয়েরা, কারা বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন? ছেলেরা যেমন মেয়েদের দিকেই আঙুল তুলবেন, মেয়েরাও কিন্তু চুপ করে থাকার পাত্রী নন। তাঁদের মতে ছেলেরাই বেশি পরকীয়ায় জড়ান। এ দ্বন্দ্ব চিরকালীন। আজ না হয় ছেলেদের দিকেই যাওয়া যাক। ধরেই নেওয়া যাক তাঁরাই ঠিক। বিবাহ বহির্ভূত সম্পর্কে মেয়েরাই বেশি জড়িয়ে পড়েন। কিন্তু কেন বলুন তো এরকম হয়?

জানা যাক তার আট কারণ।

তাড়াতাড়ি বিয়ে: মেয়েদের সাত তাড়াতাড়ি বিয়ে এর কারণ হতে পারে। যে মেয়েটার ২০ বছর বয়সেই বিয়ে দেওয়া হয়,

তিনি মধ্য তিরিশে গিয়ে ফেলে আসা দিনগুলোকে ফিরে পেতে চান।

বাড়ির চাপে বিয়ে: বাড়ি এবং সমাজের চাপে অনেকেই অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে বাধ্য হন। কিছু দিন পড়েই টনক নড়ে। বুঝতে পারেন কী ভুলটাই না তিনি করেছেন। তখনই শুরু হয় পরকীয়া সম্পর্কের।

মানিয়ে নিতে না পারা: অন্য পরিবেশে গিয়ে মেয়েদের মানিয়ে নিতে বেশির ভাগ ক্ষেত্রে সমস্যা হয়। আবার উল্টোটাও ঠিক। পরিবারে এক নতুন লোকের উপস্থিতি অনেক পুরুষও মেনে নিতে পারেন না। আর এই মেনে নেওয়া না নেওয়ার টানাপড়েনে পরকীয়ায় জড়িয়ে পড়েন অনেক মেয়েরা।

শারীরিক চাহিদা: পরকীয়ায় জড়িয়ে পড়ার অন্যতম কারণ এটিই। স্বামী যদি স্ত্রীকে যৌন তৃপ্তি দিতে না পারেন সে ক্ষেত্রেও মেয়েরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন।

আবেগের অভাব: সময়ের অভাব থেকে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। যার ফলে স্বামীর প্রতি আবেগ কমতে থাকে। এই সময়ে এক জন ভাল বন্ধু দরকার হয়ে পড়ে অনেক মেয়েদেরই।

আলাদা দৃষ্টিভঙ্গি: দুটো আলাদা মানুষ জীবনটাকে আলাদা ভাবে দেখবে— এটাই তো স্বাভাবিক। সেটা না জেনেই হুট করে বিয়েটা সেরে ফেলেন। দু’জনের দৃষ্টিভঙ্গির এই পার্থক্য সময়ের সঙ্গে দু’জনের কাছেই পরিষ্কার হতে শুরু করে। স্বামী সেটা মানিয়ে নিতে না পারায় মেয়েরা অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন।

গুরুত্ব না দেওয়া: মানিয়ে বেশি মেয়েদেরই নিতে হয়। তবে অনেক ক্ষেত্রেই তাঁদের উপরে নানা বিষয় চাপিয়ে দেওয়া হয়। তাঁর চিন্তা ভাবনাকে গুরুত্ব দেন না স্বামী। এই সময়ে এমন বন্ধুর প্রয়োজন হয়ে পড়ে যিনি তাঁকে গুরুত্ব দেবেন।

অর্থ: অর্থের জন্যও অনেক মেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।-আবাং

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী