নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার !


কর্ণফুলী নদীতে বালুর ড্রেজারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবিতে নিখোঁজ শামসুল আলমের (৬৫) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত শামছুল আলম বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামের আমির বেপারীর বাড়ির মৃত সেকান্দর হোসেনের ছেলে।
তিনি নগরীর শাহ আমানত সেতু এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে নগরীর চাক্তাই থেকে নৌকাযোগে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বোয়ালখালীর চরখিজিরপুর আসার পথে একটি যাত্রীবাহী নৌকাকে বালুর ড্রেজার ধাক্কা দেয়। এতে নৌকা ডুবে যায়। এসময় যাত্রীরা নিজের চেষ্টায় এবং এলাকাবাসীর সহযোগিতায় তীরে উঠে আসলেও মো. শামসুল আলম নামের একযাত্রী উঠে আসতে পারেননি।
গত দু’দিন ধরে খোঁজাখুজির পর আজ শুক্রবার ৪টার দিকে নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় কর্ণফুলীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে নিহতের পরিবারকে জানানো হয়। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা এটি শামসুল আলমের লাশ বলে নিশ্চিত করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













