নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণা: মহিলা গ্রেফতার


রাঙ্গুনিয়ায় নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে প্রতারক চক্রের এক মহিলা সদস্য। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পোমরা শান্তির হাট বাজারে এ চক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও হোসনে আরা বেগম(৩০) নামে এক মহিলা সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাস্তা মাথা এলাকা থেকে প্রতারক চক্রের তিন সদস্য একটি সিএনজি চালিত অটো রিক্সা (চট্টগ্রাম- থ -২৮৭৩) করে রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। চালকের দুই পাশে বসে চক্রের দুই পুরুষ সদস্য ও গাড়ীর পিছনে বসে এক মহিলা সদস্য। পথিমধ্যে অটো রিক্সার পিছনে দুই মহিলা যাত্রী উঠলে দুইজনকে প্রতারক চক্রের মহিলা সদস্য হোসনে আরা ভাব জমিয়ে তাদের নিজের আয়ত্বে নিয়ে নেয়। পরে তাদেরকে একটি ২২ ক্যারটের নকল স্বর্নের বার দেখিয়ে পোমরা শান্তির হাটে এ বার তাদেরকে অলংকার তৈরির জন্য বিক্রি করবে বলে শান্তির হাটে গাড়ী থেকে নামায়। নকল স্বর্নের বারটি তাদের দুইজনকে দিয়ে দুই মহিলা যাত্রীর কানের দুুল ও একটি স্বর্নের চেইন কৌশলে নিয়ে নেয়। এলাকার দুই যাত্রী প্রতারক চক্রের কৌশল বুঝতে পেরে এলাকার লোকজনকে জানায়।
স্থানীয় লোকজন চক্রের মহিলা সদস্যকে আটক করলে অন্য দুই সদস্য স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলের মহিলা সদস্যকে আটক করে পুলিশ। প্রতারক চক্রের খপ্পড়ে পড়া রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও এলাকার জান্নাতুল ফেরদৌস (৩৩) নামে এক যাত্রীর কাছ থেকে ১ ভরি স্বর্নের চেইন, ১ জোড়া কানের দুল, পোমরা গিরিজ ফকির এলাকার রেনু বেগম(৩৫) এর কাছ থেকে ৪ আনা ওজনের কানফুল নিয়ে নেয় প্রতারক চক্রটি।
আটককৃত হোসনে আরা নিজেকে গার্মেন্টস কর্মী পরিচয় দিয়ে বলেন, তার বাড়ি রাঙ্গুনিয়ার কোদালা বড়খোলা পাড়া গ্রামে। সে নিজেকে নির্দোষ দাবি করে।
রাঙ্গুনিয়া থানার এস. আই মো. আবদুর রশিদ জানান, আটকৃকত মহিলা নিজেকে গার্মেন্টস কর্মী পরিচয় দিলেও সে প্রতারক চক্রের মহিলা সদস্য। পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে অন্য দুই পুরুষ সদস্য পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদের গ্রেফতার করতে আটককৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













