সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রাণ ম্যাঙ্গো জুসে শ্যাওলা-মশা, ২ লাখ টাকা জরিমানা

প্রাণ ম্যাঙ্গো জুসের ২৫০ মিলিলিটারের সিল করা কাঁচের বোতলের ভেতর শ্যাওলা, মশা, পিঁপড়া ও সিগারেটের শেষ অংশসহ অপদ্রব্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রাণের স্থানীয় ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ এপ্রিল) বাগেরহাটের রামপাল উপজেলা ফয়লা বাজারের একটি দোকানে প্রাণের জুসে এসব অপদ্রব্য পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার রায় জানান, উপজেলার গৌরম্ভা বাজারের একটি দোকানে প্রাণ ম্যাঙ্গো জুসের সিপি লাগানো কাঁচের বোতলে শ্যাওলা, সিগারেটের শেষ অংশ, মশাসহ বিভিন্ন অপদ্রব্য পাওয়া যায়। অপদ্রব্য পাওয়া ওই পণ্যটি মেয়াদ উত্তীর্ণও ছিল।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অপদ্রব্য যুক্ত মেয়াদ উত্তীর্ণ ওই জুসটি উদ্ধার করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপদ্রব্য পাওয়া এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহের দায়ে প্রাণ ম্যাংগো জুসের স্থানীয় ডিলার গোলাম মোস্তাফিজুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে, প্রাণ ফুড এন্ড বেভারেজের বহুল প্রচলিত ওই শিশু পণ্যটিতে এমন অপদ্রব্য পাওয়ার ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকলের মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মন্ডল বলেন, শিশুখাদ্যের মাঝে এমন অপদ্রব্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজারে থাকা খুবই ঝুঁকিপূর্ণ। এসব খাবার খেলে শিশু বা পূর্ণ বয়স্ক যে কারোরই ডায়রিয়াসহ বিভিন্ন অসুখ হতে পারে।

তিনি আরও বলেন, প্রাণ তো দাবি করে তারা বড় ব্র্যান্ড। তাদের পণ্যে এমন অপদ্রব্য পাওয়া খুবই দুঃখজনক। আমাদের অনেকে তো ব্র্যান্ড মনে করে আস্থার সাথে এ ধরনের বড় কোম্পানির পণ্য কিনে থাকে।

স্থানীয় পর্যায়ে যেহেতু এ ধরনের পণ্যে কোন পরীক্ষা বা যাচাইয়ের সুযোগ নেই, তাই উৎপাদনকারী প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

ইউএনও রাজিব বলেন, এ ধরনের ঘটনার জন্য প্রথমবারের মতো সতর্ক করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২, ৫১ ও ৫৩ ধারায় ওই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত