পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ
ভোলায় এসএসসি এক পরীক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে এ ঘটনায় ধর্ষিতা স্কুলছাত্রীকে বৃহস্পতিবার সকালে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাসপাতালের দোতলায় মহিলা সার্জারি বিভাগের বিছানায় চিকিৎসাধীন ধর্ষিতা স্কুলছাত্রী (১৬) জানায়, তার বাড়ি চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। বুধবার তার বাবা-মা নানু বাড়িতে যায়। ওই দিন রাতে তার ছোট ভাই (৬) ও বোন(৯ কে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে একই ওয়ার্ডের আবু তাহেরের ছেলে ফরহাদ তার ৫ সহযোগী আজিজ, শামিম, সোহাগ ও সুমনকে নিয়ে ঘরের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে। এরপর ফরহাদ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তার ডাকচিৎকারে ছোট ভাই-বোন ঘুম থেকে জেগে ওঠে। এ সময় ধর্ষক ফরহাদসহ সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধর্ষিতা স্কুলছাত্রীকে উদ্ধার করে রাতেই চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্রকে বৃহস্পতিবার সকালে ভোলা সদর হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে ধর্ষিতার পরীক্ষা-নীরিক্ষা করা হয়। ধর্ষিতা স্কুলছাত্রীর মামা সবুজ জানান, আমার বোন ও ভগ্নিপতি বুধবার আমাদের বাড়িতে ছিলেন। আর সেই সুযোগে আমার এসএসসি পরীক্ষার্থী ভাগ্নীকে ধর্ষণ করেছে ফরহাদ নামের এক বখাটে। তিনি আরো বলেন, রাতে এ ঘটনার পর সে আমার ফোনে ফোন করে তার মাকে চায়। তাকে ফোন দেওয়ার পর তার কাছে মোবাইল ফোনে কাঁদতে কাঁদতে ধর্ষণের ঘটনা বলে। এ ঘটনার পর পরই স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর আলমগীরকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান ধর্ষিতার মামা সবুজ। এ ব্যাপারে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর বলেন, ধর্ষণের ঘটনাটি আমি ধর্ষিতার পরিবারের কাছ থেকে জেনেছি। তিনি আরো বলেন, ধর্ষিতা ও ধর্ষকের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানার ওসিকেও বিষয়টি জানানো হয়েছে। ঘটনা সত্য হলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে চরফ্যাশন থানার ওসি এনামুল হক বৃহস্পতিবার দুপুরে বলেন, ধর্ষণের ঘটনা আমি শুনেছি। তবে, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













