বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের প্রলোভনে কিশোরীকে রাতভর গণধর্ষণ

সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী এলাকায় বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরীকে (১৫) রাতভর গণধর্ষণ করার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর আহতবস্থায় ওই কিশোরীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী যমুনা নদীর বালুচরে এ গণধষর্ণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ধর্ষিত কিশোরীকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধর্ষিতা কিশোরীর বোন জামাই আব্দুল খালেক জানান, পার-পাচিল গ্রামের গুটু খাঁর ছেলে রাসেলের সঙ্গে তার শ্যালিকার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাত ৮টার দিকে রাসেল বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতভর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করলেও কোথায় পাওয়া যায়নি। ভোরে এলাকাবাসী ভাটপিয়ারী বালুর চর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ধর্ষিতা কিশোরী জানায়, বিয়ের কথা বলে রাসেল তাকে ডেকে নিয়ে বালুচরে যায়। কিছুক্ষণ পরে তার আরও ৫ বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে আসে। তারপর ৬জন মিলে তার ওপর জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায়।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শ (এসআই) নুরুল ইসলাম জানান, মেয়েটির ওপর ৬জন মিলে পাশবিক নির্যাতন করেছে। তার প্রেমিকসহ অন্যান্য অভিযুক্তকে ধরতে ওই এলাকায় পুলিশের অভিযান চলছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে কিছুটা সুস্থ রয়েছে। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী