বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিগারেটের ছ্যাঁকা দেয়া স্বামীকে ছাড়িয়ে নিতে মমতার আকুতি

যন্ত্রণায় ছটফট করছে মমতা বেগম (২৩)। যৌতুকের কারণে স্বামীর সিগারেটের দগ্ধ স্থানে ঘাঁ আর নির্যাতনের আঘাতের চি‎হ্নগুলো কালচে রঙ ধারণ করেছে। বন্দিদশা থেকে মুক্তি পাওয়া বোনকে নিয়ে থানায় উপস্থিত হন ভাই আবদুর রাজ্জাক।

নির্যাতনের বর্ণনা দিয়ে স্বামী মোশারফ হোসেনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন মমতা।

কিন্তু তার অভিযোগের ভিত্তিতে যখন সাদা পোশাকে পুলিশ অভিযানে যায় তখন ঘটে ভিন্ন নাটকীয়তা।

অভিযুক্ত স্বামীকে পুলিশ ধরে নিয়ে আসার পথে অভিযোগকারী মমতা-ই বাঁধসাধেন। স্বামীকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে রীতিমতো টানা-হেঁচড়া শুরু করেন তিনি।

স্বামীকে পুলিশ ধরে আনার মুহুর্তেই ভুলে যান শরীরের সেই ক্ষত চিহ্নের যন্ত্রণা। বরং উল্টো তার স্বামীকে কেনো ধরে নিচ্ছে? পুলিশের নিকট সেই প্রশ্ন ছুড়ে দেন মমতা।

প্রতিবেশীরাও তার পক্ষ নিয়ে সাদা পোশাকের পুলিশের নিকট থেকে মোশারফকে ছাড়িয়ে নিতে চেষ্টা চালায়।

তবে শেষ পর্যন্ত মোশারফ হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

থানা হেফাজতে নিয়ে আসার পরও স্বামীকে ছাড়িয়ে নিতে রাতভর অনুনয়-বিনয় চলে মমতার।

দুটি সন্তান আছে-তাই সব কষ্টের কবর দিয়েই স্বামীর সংসারে থাকছে চায় মমতা। একেই বলে ‘মায়ের মমতা’।

স্বামী তার স্ত্রীর নামের মর্যাদা না রাখলেও, স্ত্রী নিজ নামের মর্যাদা রাখলেন। ‘হায়-রে স্বামীর সংসার’, আহা সন্তানের জন্য কী মায়া!

এদিকে রাতভর চেষ্টার পরেও স্বামীর সংসারে থাকার নিশ্চয়তা পায়নি মমতা। অবশেষে তার দেয়া অভিযোগটি বৃহস্পতিবার মামলা হিসাবে গণ্য করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ মোর্শেদুল হাসান খান।

তিনি বলেন, মোশারফকে বৃহস্পতিবার গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র মোশারফ হোসেনের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর আগে বিয়ে হয় পূর্বধলা উপজেলার সরিষতলা গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা মমতা বেগমের।

দাম্পত্য জীবনে দুই বছর দুই মাস বয়সের মায়েশা ও ১০ মাস বয়সের রাইশা নামে দুটি কন্যা সন্তান রয়েছে তাদের।

গৃহবধূ মমতা বেগম বলেন, যৌতুকের টাকার জন্যই হাত, পা, পিঠে সিগারেটের ছ্যাঁকা পুড়ে দিয়েছে। তার ভাই আব্দুর রাজ্জাক তালাবদ্ধ ঘর থেকে বুধবার উদ্ধার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী