মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”নিজের মেয়ের সহযোগিতায় প্রতিবেশী শিশুকে ধর্ষণ”

সাভারে সৎ মেয়ের সহযোগিতায় প্রতিবেশী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে বাবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সাভার পৌর এলাকার নামাগেণ্ডা মহল্লার পদ্মা কলোনি থেকে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ধর্ষণের সহযোগিতাকারী সৎ মেয়ে কামনা (১৭), বাবা সুরুজ মিয়া (৩০) ও প্রতিবেশী সুমন হোসেন (২৮)। এদের মধ্যে কামনা একটি সোয়েটার কারখানায় চাকরি করে, সুরুজ মিয়া রিকশা চালক এবং সুমন গ্রিলের দোকানে কাজ করেন। তাদের সবার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর গ্রামে। সাভারে তারা ভাড়া থাকে।

নির্যাতিতা শিশু জানায়, দুপুরে সে বাসায় একা ছিল। এ সময় প্রতিবেশী কামনা তাকে নিজেদের ঘরে ডেকে নিয়ে যায়। পরে তাকে জোর করে বিছানায় থাকা সৎ বাবা সুরুজ মিয়ার কাছে শুইয়ে দেয়। শিশুটি বাধা দিতে চাইলে কামনা তাকে চেপে ধরে এবং সুরুজ মিয়া তাকে ধর্ষণ করে। চিৎকার দিতে চাইলে কামনা শিশুটির মুখ চেপে ধরে।

পাশের ঘরের এক নারী বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসীকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং কামনা ও সুরজকে আটক করে। এ সময় তারা গ্রিল মিস্ত্রী সুমন মিয়ার কথা ফাঁস করে দেয়। এর আগে পহেলা বৈশাখে সুমন মিয়া ওই শিশুটিকে ধর্ষণ করেছে বলেও জানায় কামনা।

পরে বিষয়টি সাভার মডেল থানায় জানানো হলে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। এ ছাড়া ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘ধর্ষণে জড়িতদের আটক করা হয়েছে। এ ছাড়া মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঘটনার সত্যতা স্বীকার করেছে।’

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী